১৩ জুন ২০২৬

মেক্সিকোতে ইরানি ফুটবল দলের ভেন্যুর কাছ থেকে গলিত লাশ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১২ জুন ২০২৬, ১১:১১ পিএম
মেক্সিকোতে ইরানি ফুটবল দলের ভেন্যুর কাছ থেকে গলিত লাশ উদ্ধার

বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার মধ্যেই মেক্সিকোর তিহুয়ানায় ইরানের অনুশীলন ভেন্যুর অদূরে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) স্টেডিয়ামের পাশেই পার্ক করে রাখা একটি গাড়ির ভেতর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ফুটবল বিশ্বে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

জানা যায়, এবারের বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। টুর্নামেন্টের গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্রের মাটিতে ইরানের সব ম্যাচ হওয়ার কথা থাকলেও, রাজনৈতিক বৈরিতার কারণে নিরাপত্তার খাতিরে দলটির বেজক্যাম্প স্থানান্তর করা হয় মেক্সিকোর তিহুয়ানাতে। সেখানেই কালিয়েন্তে স্টেডিয়ামে অনুশীলন সারছিল ইরানি ফুটবলাররা।

প্রত্যক্ষদর্শী ও এএফপি সূত্রে জানা যায়, স্টেডিয়ামটির ঠিক উল্টো দিকে একটি সুপারমার্কেটের পার্কিং লটে ক্যালিফোর্নিয়ার নম্বরপ্লেটযুক্ত একটি ধূসর রঙের টয়োটা এসইউভি গাড়ি বেশ কয়েকদিন ধরে পড়ে ছিল। পুলিশের একটি টহল দল গাড়িটির অস্বাভাবিক অবস্থা দেখে তল্লাশি চালায়। এক পর্যায়ে গাড়ির পেছনের ডালা (ট্রাংক) খুলতেই বেরিয়ে আসে কালো প্লাস্টিকে মোড়ানো এক ব্যক্তির গলিত মরদেহ।

তিনটি সাদা গাড়ির মাঝে দাঁড়িয়ে থাকা কালো গাড়িটি থেকে লাশ উদ্ধার করা হয়। ছবিটি ওপর থেকে তোলা

তিহুয়ানার সরকারি কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে প্রশাসন।

মেক্সিকো ও যুক্তরাষ্ট্র সীমান্তঘেঁষা তিহুয়ানা শহরটি অপরাধ জগতের জন্য কুখ্যাত। মাদক চক্রের দৌরাত্ম্য ও উচ্চ হত্যাকাণ্ডের হার দেশটিকে সবসময়ই ঝুঁকির মুখে রাখে। সরকারি তথ্য অনুযায়ী, শুধু ২০২৫ সালেই শহরটিতে ১ হাজার ২০০টির বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

এদিকে, এই ঘটনার পর ইরান দলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও দলটির পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনার দিনই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সশস্ত্র সেনাদলের পাহারায় স্টেডিয়াম ত্যাগ করেন ইরানি ফুটবলাররা।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি