৫ জুলাই ২০২৬

মহাকাশে আরেকটি স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৭:০৬ এএম
মহাকাশে আরেকটি স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন

মহাকাশে নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন। সংগৃহীত ছবি

বাংলাপ্রেস ডেস্ক:   চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে মহাকাশে একগুচ্ছ নতুন স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে দেশটি। 

রোববার (৫ জুলাই) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।

বেইজিংভিত্তিক সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, শনিবার একটি পরিবর্তিত (মডিফায়েড) ‘লং মার্চ-৬’ ক্যারিয়ার রকেটের মাধ্যমে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পর এগুলো ‘সফলভাবে’ নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে।

নতুন এই স্যাটেলাইটগুলো চীনের বৃহৎ বাণিজ্যিক লো-অরবিট (নিম্ন-কক্ষপথ) স্যাটেলাইট নেটওয়ার্ক ‘স্পেসসেইল কনস্টেলেশন’–এর অংশ হিসেবে যুক্ত হবে।

চীনের মহাকাশ গবেষণার ইতিহাসে এই উৎক্ষেপণটি ছিল ‘লং মার্চ’ ক্যারিয়ার রকেট সিরিজের ৬৫৫তম মিশন।

সূত্র: আনাদোলু এজেন্সি

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি