মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মসিকের শ্রদ্ধা নিবেদন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দিলীপ কুমার দাস, ময়মনসিংহ থেকে: মহান বিজয় দিবসে- ২০২৩ উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে বিনম্র শ্রদ্ধায় শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন।
এ দিবস উপলক্ষে ভোরে সূর্যোদয়ের সাথে সাথে পাটগুদাম মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় ।
এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্যানেল মেয়র সামীমা আক্তার, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান বাবু, সংরক্ষিত আসনের কাউন্সিলর সেলিনা আক্তার, শাম্মী আক্তার মিতু, ফারজানা ববি কাকলী সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ, সচিব মোঃ আরিফুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ ও এস এম মাজহারুল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মোঃ জিল্লুর রহমান, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, প্রশাসনিক কর্মকর্তা কাঞ্চন কুমার নন্দী সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে মসিক মেয়র প্রধান নির্বাহী কর্মকর্তা, কাউন্সিলের ও কর্মকর্তা-কর্মচারিবৃন্দ দের নিয়ে শম্ভুগঞ্জ ব্রিজ পাশ্ববর্তী জয়বাংলা চত্বরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতার অনন্য অবদানকে স্মরণ করেন।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি