২১ আগস্ট ২০২৬

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আটোয়ারীতে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১১:৫৭ পিএম
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আটোয়ারীতে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল

আনিসুর রহমান,পঞ্চগড় প্রতিনিধিঃ মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আটোয়ারীতে  মিষ্টি বিতরণ ও আনন্দ  মিছিল উপজেল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন পঞ্চগড়ের আটোয়ারীর কৃতি সন্তান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরপরই আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে তার নিজ উপজেলা  আটোয়ারীতে। মিষ্টি বিতরণ, আনন্দ মিছিলে  স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের বিভিন্ন এলাকা।

রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার পর বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে আটোয়ারী উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হন। এ সময় তারা একে অপরকে ও পথচারীদের মিষ্টি মিষ্টি খাওয়ান এবং আনন্দ প্রকাশ করেন। 

মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষও অংশ নেন। এ সময় নেতাকর্মীদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। প্রিয় নেতা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আনন্দে একে অপরকে জড়িয়ে ধরে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। 

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, আটোয়ারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, সাংগঠনিক সম্পাদক মোঃ  বদিউজ্জামান মানিক, সাংগঠমিক বাবুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল্লাহিল বাকী, 

বিএনপি নেতা মোঃ আনোয়ার হোসেন, যুবদলের যুগ্ন আহবায় মোঃ আখতারুজ্জামান আতা৷,আব্দুল খালেক, ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোঃ সায়মন আক্তার সুমন,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মাসুদ পারভেজ প্রচার দলের জেলা আহ্বায়ক অ্যাডভোকেট  মাসুদ পারভেজ, সহ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীগণ সহ এলাকার সাধারণ মানুষেরা। 
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!


আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি