৪ এপ্রিল ২০২৬

মিরপুর বাঙলা ক‌লে‌জ থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মিরপুর বাঙলা ক‌লে‌জ থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর মিরপুরে সরকারি বাঙলা কলেজের নির্মাণাধীন ভবন থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ বলছে, লাশের পরিচয় পাওয়া যায়নি। কলেজেরও কেউ তাকে চেনেন না। তার পাশে থাকা মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ জানান, সরকারি বাঙলা কলেজের ১০ তলা ভবনের নির্মাণ কাজ কিছু অংশ বাকি রয়েছে। এর পাঁচ তলার একটি কক্ষে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে কলেজের লোকজন থানায় খবর দেয়। লাশ অর্ধগলিত হওয়ায় আঘাতের চিহ্ন বোঝার উপায় নেই বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি ধারণা করছেন, ৬ থেকে ৭ দিন আগে তার মৃত্যু হয়েছে। তবে হত্যা, আত্মহত্যা নাকি কোনো অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে তাও আপাতত নিশ্চিত করতে পারেনি পুলিশ। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি