৪ এপ্রিল ২০২৬

মিরপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মিরপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর মিরপুর-১১ নম্বরের কটন টেক্সটাইল নামে একটি গার্মেন্টসের শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। ফলে সকাল থেকে যান চলাচল অনেকটাই ব্যাহত হচ্ছে। ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার মানুষরা। আজ শনিবার (২৩ এপ্রিল) সকাল ৯টার দিকে কটন টেক্সটাইলের শ্রমিকরা মিরপুর-১১ নম্বরের পূরবী সিনেমা হল-সংলগ্ন পোস্ট অফিসের সামনের রাস্তা অবরোধ করেন। পল্লবী থানার পরিদর্শক (প্যাট্রল) মো. আফজাল হোসেন বলেন, সকাল থেকে কটন টেক্সটাইলের শ্রমিকরা বকেয়া বেতন ও বোনাসের দাবিতে রাস্তা অবরোধ করেছে। তাদের অবরোধের কারণে পোস্ট অফিসের সামনের রাস্তায় যান চলাচল ডাইভারশন করে দিতে হচ্ছে। এতে সকাল থেকে যান চলাচল অনেকটাই ব্যাহত হচ্ছে। তিনি বলেন, কটন টেক্সটাইলের মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। দুই পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি দ্রুত মীমাংসা করার চেষ্টা করছি। রাস্তা থেকে তাদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি