১৩ আগস্ট ২০২৬

মিশিগানের হ্যামট্রামকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মিশিগানের হ্যামট্রামকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপন
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামক শহরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। হ্যামট্রামক নগর কর্তৃপক্ষের উদ্যোগে রোববার (২১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১২টা ১মিনিটে অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশিরা। জোসমান পার্কের অস্থায়ী শহীদ মিনারে শীতের রাতের তীব্র ঠান্ডা উপেক্ষা করে স্টেটের শীর্ষস্থানীয় কর্মকর্তা, সিটি মেয়র, কাউন্সিলর ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’- গানের সুরে সুরে শহীদ মিনারে প্রথমদিকে শ্রদ্ধা নিবেদন করেন মেয়র আমির গালিবসহ সিটি প্রশাসনের নেতৃবৃন্দ। এরপর পর্যায়ক্রমে মিশিগান স্টেট আওয়ামী লীগ, মিশিগান মহানগর আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির মিশিগান শাখা, বাংলাদেশ এসোসিয়েশন্স অব মিশিগান, জালালাবাদ সোসাইটি অব মিশিগান, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি অব মিশিগান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব মিশিগান, বঙ্গবন্ধু পরিষদ মিশিগান, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ, গোলাপগঞ্জ সমিতি মিশিগান, হবিগঞ্জ জেলা এসোসিয়েশ অব মিশিগান, শেখর বাংলা স্কুল অব মিশিগান, সিলেট সদর দক্ষিন সুরমা এসোসিয়েশন অব মিশিগান, আসাল মিশিগান চ্যাপ্টার, খাজা ট্রাস্ট অব মিশিগানসহ সিটিতে বসবাসরত বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক ও বিভাগ-জেলাভিত্তিক আঞ্চলিক সংগঠনসমূহ পুষ্পস্তবক অর্পণ করে। হ্যামট্রাম্যাক সিটি কাউন্সিলর নাইম লিয়ন চৌধুরী ও সাবেক কাউন্সিলর আবু আহমেদ মুসার যৌথ উপস্থাপনায় ভাষা শহীদদের গভীরভাবে স্মরণের মধ্য দিয়ে মিশিগানের ডিস্ট্রিক্ট-৪ স্টেট রিপ্রেজেন্টেটিভ আব্রাহাম আয়াশ স্বাগত বক্তব্য রাখেন। সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে হ্যামট্রাম্যাক সিটি মেয়র আমির গালিব বলেন, ‘এখানে বসবাসরত বাংলাদেশীরা নিজ ভাষা ও সংস্কৃতিকে প্রবাসে ছড়িয়ে দিচ্ছেন। এ প্রজন্মের আমেরিকান বাংলাদেশিদের কাছে তা প্রাপ্তির। সিটি প্রশাসন প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে সার্বিক সহযোগিতা করা হবে।’ এছাড়া বক্তব্য রাখেন সাবেক সিটি মেয়র ক্যারেন মাজেস্কি, সিটি ম্যানাজার ক্যাথলিন এনজেরার, সিটি কাউন্সিলম্যান এডাম আলবারম্যাকি ও আমান্ডা জেকোয়েস্কি। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি