মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০১:০৫ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে মোট ৫৮ জন শিশুর মৃত্যু হলো।
শনিবার (২৭ জুন) হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈনউদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত চার শিশুর মধ্যে তিনজনের বয়স ৪ মাস এবং একজনের বয়স ৮ মাস। চলতি মাসেই তাদের হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। গতকাল দুপুর ও রাতের বিভিন্ন সময়ে চিকিৎসাধীন তাদের মৃত্যু হয়।
হাসপাতালের তথ্য অনুযায়ী, বর্তমানে ৯৪ জন শিশু হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জন শিশুকে এই ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সারাদেশ
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আটোয়ারীতে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!
সঙ্গীত একাডেমি