৪ এপ্রিল ২০২৬

মঙ্গলবার ঢাকায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মঙ্গলবার ঢাকায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ‘কারচুপির’ প্রতিবাদে আজ রোববার সকাল-সন্ধ্যা হরতালের পর মঙ্গলবার ঢাকায় বিক্ষোভ-সমাবেশের কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি।

আজ রোববার রাজধানীর নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।

মির্জা ফখরুল বলেন, সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল, গণতন্ত্র পুনরুদ্ধার এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি ঘোষণা করছি।

তিনি বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনে ভোট কারচুপি, জালিয়াতি, ত্রাস সৃষ্টি, এজেন্টদের বের করে দেয়া, ভয়ভীতি প্রদর্শন’সহ নানা ঘটনার তথ্য-প্রমাণ মঙ্গলবার সংবাদ সম্মেলন করে তুলে ধরবেন দুই প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।

সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেন ও উত্তরের বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি