মোবাইল ফোনে ডেকে নিয়ে নারীকে গণধর্ষণ, গ্রেপ্তার ১০
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় মোবাইল ফোনে ডেকে এনে এক নারীকে (৩৫) গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় ১০ অভিযুক্তকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পাগলা থানা পুলিশ।
সোমবার বিকেলে চিফ জুডিশিয়াল আদালতের বিচারক দেওয়ান মনিরুজ্জামান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিরা হলেন-উপজেলার লংগাইর ইউনিয়নের কাজা গ্রামের সজিব (৩৯), হানিফা মিয়া (৩০), আলামিন (৩৫), মোস্তফা (৪৫), জুয়েল কুমার (২৮), শারফুল (৩০), মনির (৩২), বাবুল (৩৬), মানিক (৫৬) ও জাকির (৩০)।
এর আগে রোববার দিবাগত রাতে পাগলা থানা এলাকার কাজা গ্রামে গণধর্ষণের ঘটনা ঘটে। পরে ওই রাতেই অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান আদালতের পুলিশ পরিদর্শক ঝুঁটন কুমার বিশ্বাস।
পাগলা থানার পরিদর্শক (তদন্ত) সজিব রহমান বলেন, ভিকটিম ওই নারী ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। তিনি ভালুকায় ভাড়া বাসায় বসবাস করেন। তার সঙ্গে পাগলা থানা এলাকার সজিব ও হানিফার পরিচয় ছিল। পরিচয়ের সুবাদে ওই নারী তাদের বাসায় আসা যাওয়া করতেন। ঘটনার দিন রাতে সজিব ওই নারীকে ফোন করে আসতে বলেন।
সেই ফোন পেয়ে তিনি কাজা গ্রামে যান। পরে রাত ৩টার দিকে তিনি জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন করে ঘটনাটি পুলিশকে জানান। এরপর পুলিশ ওই নারীকে কাজা গ্রাম থেকে উদ্ধার করে। অভিযুক্ত ১০ জনকে গ্রেপ্তারের পর ভিকটিম বাদী হয়ে পাগলা থানায় মামলা করেছেন বলে জানান তিনি।
বিপি>আর
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি