১৯ মে ২০২৬

মুন্সীগঞ্জ কারাগারে বন্দিদের জন্য গ্রন্থাগার চালু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ মে ২০২৬, ০২:৩৪ পিএম
মুন্সীগঞ্জ কারাগারে বন্দিদের জন্য গ্রন্থাগার চালু

সোমবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী কারা লাইব্রেরি উদ্বোধন করেন।ছবি: বাসস

বাংলাপ্রেস ডেস্ক:   মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দিদের জন্য কারা লাইব্রেরি স্থাপন করা হয়েছে।

সোমবার (১৮ মে) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী কারা লাইব্রেরির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইমরান আহম্মেদ, জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্লাহ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো.ফখরুল আশরাফ।

লাইব্রেরিতে কারাগারে বন্দি ব্যক্তি ও আসামিদের ধর্মীয়, নৈতিকতা এবং মুল্যবোধ জাগ্রত করা সংক্রান্ত পুস্তক রাখা হয়েছে। 

লাইব্রেরি উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, বই মানুষের জ্ঞান, মুল্যবোধ ও মননশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারাগারে লাইব্রেরি স্থাপনের মাধ্যমে বন্দিদের মানসিক বিকাশ, আত্মশুদ্ধি এবং ইতিবাচক চিন্তাভাবনা গড়ে উঠবে। যা তাদের সংশোধন ও পুনর্বাসন প্রক্রিয়ায় সহায়ক ভূমিকা হিসাবে পালন করবে। সূত্র: যুগান্তর
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি