৩ এপ্রিল ২০২৬

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল থেকে ৫৬০ কেজি জাটকা জব্দ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল থেকে ৫৬০ কেজি জাটকা জব্দ

মুন্সীগঞ্জ থেকে সংবাদদাতা : মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল থেকে ৫৬০ কেজি জাটকা মাছ জব্দ করা হয়েছে। রবিবার ভোর ৬ টায় সদরের মোল্লাকান্দি ইউনিয়নে জাটকাগুলো জব্দ করা হয়। পরে বেলা ১০ টায় জব্দ করা এসব জাটকা উপজেলা মৎস কর্মকর্তার উপস্থিতিতে বিভিন্ন মাদ্রাসা-এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

জানা যায়, রবিবার সকাল ৬ টার দিকে সদরের মোল্লাকান্দি ইউনিয়ন হয়ে বিপুল পরিমাণ টলার দিয়ে অসাধু কিছু জেলে অবৈধ জাটকা মাছ নিয়ে যাওয়ার সময় মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিনা হক কল্পনার উদ্যোগে ৫৬০ কেজি জাটকা মাছ জব্দ করে উপজেলা পরিষদে পাঠিয়ে দেয়।

এ বিষয়ে মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিনা হক কল্পনা জানায়, মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার, বকচর, কালীরচর সহ নদীর পাড়ের এসব এলাকা থেকে প্রতিদিন বিপুল পরিমাণে অবৈধ জাটকা মাছ শিকার করছে অসাধু কিছু জেলে। আর এ জাটকা মাছ শিকার করে অসাধু ব্যাবসায়ীরা মোল্লাকান্দি চরডুমুরিয়া বাজার সংলগ্ন নদী হয়ে শত শত ট্রলার দিয়ে এ মাছ মুন্সীগঞ্জ শহর সহ বিভিন্ন জেলায় পাড় হচ্ছে।

জেলা মৎস্য অফিসের চোখে ধুলো দিয়ে এসব জাটকা মাছ নিধন করা হচ্ছে। বিভিন্ন হাটে বাজারে বিক্রি হচ্ছে হরহামেশায়। জাটকা মাছ নিধন রোধে প্রয়োজনীয় প্রদক্ষেপ এখনই গ্রহণ না করলে হুমকির মুখে পড়বে মৎস্য সম্পদ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি