৪ এপ্রিল ২০২৬

ময়মনসিংহ-৩ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন ১৪ জন প্রার্থী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ময়মনসিংহ-৩ আসনে  মনোনয়ন পত্র জমা দিলেন ১৪ জন প্রার্থী
দিলীপ কুমার দাস, ময়মনসিংহ থেকে: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৮ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে মোট চৌদ্দজন এমপি প্রার্থী প্রতিদ্বন্দ্বী হিসেবে বৃহস্পতিবার (৩০ নভেম্বর ) মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন - আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট নিলুফার আনজুম পপি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শরীফ হাসান অণু, জেলা আওয়ামী লীগের সদস্য একেএম আব্দুর রফিক, জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ মোর্শেদুজ্জামান সেলিম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নাজনীন আলম, প্রবীণ আওয়ামী লীগ নেতা ময়মনসিংহ মেডিকেল কলেজ এর সাবেক অধ্যক্ষ ডাঃ মতিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, উপজেলা আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন স্বপন, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোস্তাফিজুর রহমান আকাশ, জাকের পার্টি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন আজাদ, ন্যাশনাল পিপলস পার্টির ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক শফিউল ইসলাম লিংকন ও বাংলাদেশ তরীকত ফেডারেশন ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি অধ্যক্ষ ড. বিশ্বজিৎ ভাদুরী। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি