ময়মনসিংহ-৩ আসনের নবনির্বাচিত এমপি এডভোকেট নিলুফার আনজুম পপি`র শপথ গ্রহণ সম্পন্ন।
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দিলীপ কুমার দাস ( নিজস্ব প্রতিবেদক ): গত ১৩ জানুয়ারী শনিবার বহুল আলোচিত গৌরীপুর উপজেলার ৫ নং সহনাটি ইউনিয়নের ভালুকাপুর ভোট কেন্দ্রে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ৭ জানুয়ারী অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯১টি কেন্দ্রের ফলাফলে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের এমপি প্রার্থী এডভোকেট নিলুফার আনজুম পপি প্রাপ্ত ভোট ৫৩১৯৬ এবং তিনি ৯৮৫ ভোটে এগিয়ে ছিলেন এবং ভালুকাপুর স্থগিত কেন্দ্রের নির্বাচনে আরো ১২৯৫ ভোট প্রাপ্ত হয়েছেন। তার সর্ব মোট ৫৪,৪৯১। ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার প্রাপ্ত ভোট ৫২,৫৬৬। অর্থাৎ নৌকা প্রতিকের প্রার্থী নিলুফার আনজুম পপি সোমনাথ সাহা অপেক্ষা ২২৮০ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে এমপি নির্বাচিত হয়েছেন।বাংলাদেশ আওয়ামীলীগের হাইকমান্ডের নির্দেশেে আজ সোমবার (১৫ জানুয়ারী ) সকালে ১৪৮-ময়মনসিংহ-৩,আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকে বিজয়ী ( এমপি ) হিসেবে এডভোকেট নিলুফার আনজুম পপিকে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড.শিরীন শারমীন চৌধুরী তার কার্যালয়ে শপথ বাক্য পাঠ সম্পন্ন করিয়েছেন ।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি