ময়মনসিংহ-৩: স্থগিত কেন্দ্রের ভোট শনিবার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: নির্বাচন চলাকালে ব্যালট বাক্স ছিনতাই ও হামলার অভিযোগে বন্ধ হয়ে যাওয়া ময়মনসিংহ-৩ আসনের ভালুকাপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে শনিবার (১২ জানুয়ারি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ভোট গ্রহণের সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই কেন্দ্রে ভোট হবে।
গত সোমবার (৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে সিইসি কাজী হাবিবুল আউয়াল এ তথ্য জানান। জানা যায়, ভোটগ্রহণ শেষ হওয়ার শেষ মুহূর্তে বিকাল সোয়া ৪টার দিকে উপজেলার সহনাটি ইউনিয়নের ৪০ নম্বর ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি দখল, ভাংচুর ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে। ফলে এক কেন্দ্রের অনিয়মে বন্ধ হয়ে যায় ময়মনসিংহ-৩ পুরো আসনের ফল ঘোষণা।
স্থগিত হওয়া কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩২ জন। এই আসনে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটের ব্যবধান ৯৮৫ ভোট। এ আসনে নিলুফার আনজুম পপি নৌকা প্রতীকে ৫৩ হাজার ১৯৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট।
ভোট পুনর্গণনা, অবৈধ ফলাফল বাতিল ও ভোট পুনঃগ্রহণের দাবিতে ৮ জানুয়ারি সিইসিকে চিঠি দেন স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা। তার অভিযোগ- ১৭, ২১, ২৩, ৩২, ৩৬, ৩৯ ও ৪০ নম্বর কেন্দ্রসহ ২০ থেকে ২৫টি কেন্দ্রে অনিয়ম হয়েছে। অভিযোগের সঙ্গে তিনি ভিডিও ফুটেজ, ছবি ও জব্দকৃত ব্যালট পেপার জমা দিয়েছেন বলে উল্লেখ করেছেন। আসনটিতে স্বতন্ত্র প্রার্থী শরীফ হাসান অনু ৯ হাজার ২২৬ এবং নাজনীন আলম ২ হাজার ২৫০ ভোট পেয়েছেন।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি