৪ এপ্রিল ২০২৬

ময়মনসিংহ-ঢাকা গণপরিবহন বন্ধ ঘোষণা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ময়মনসিংহ-ঢাকা গণপরিবহন বন্ধ ঘোষণা
বাংলাপ্রেস ডেস্ক: ময়মনসিংহ বিভাগ থেকে ঢাকাগামী সব ধরনের গণপরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পূর্বের ঘোষণা অনুযায়ী ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি ও দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা এই ঘোষণা দেন। রোববার (১৬ জানুয়ারি) সকাল ৬টা থেকে ময়মনসিংহ, নেত্রকেনা, জামালপুর ও শেরপুর থেকে সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা। তিনি বলেন, ‘গত ২ জানুয়ারি দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন গাজীপুরের সালনা থেকে টঙ্গী পর্যন্ত রাস্তা ১৫ দিনের মধ্যে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছিলাম। তা না হলে ১৬ জানুয়ারি থেকে সব ধরনের গণপরিবহন বন্ধ রাখার আলটিমেটাম দেয়া হয়। দাবি বাস্তবায়ন না হওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী ময়মনসিংহ বিভাগ হতে ঢাকাগামী সব ধরনের গণপরিবহন বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।’ রাস্তার কাজের ঠিকাদারের গাফিলতির কারণে বৃহত্তর ময়মনসিংহের লোকজনের দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানান তিনি। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি