১০ জুন ২০২৬

ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১০ জুন ২০২৬, ০১:০৯ পিএম
ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ

সংগৃহীত ছবি

বাংলাপ্রেস ডেস্ক:  ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে পুরোপুরি বন্ধ রয়েছে।

বুধবার (১০ জুন) সকাল ৮টা ৫৫ মিনিটে ময়মনসিংহের কলেজ রোড এলাকায় বগি লাইনচ্যুতের এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে জংশনের সুপাররিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি সকাল ৮টা ৫৫ মিনিটে ময়মনসিংহ শহরের কলেজ রোড এলাকায় লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। লাইনচ্যুত ট্রেনটিকে উদ্ধার করতে রিলিফ ট্রেন পাঠানো হচ্ছে। সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি