৪ এপ্রিল ২০২৬

ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামীলীগের স্মার্ট কর্ণার উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামীলীগের স্মার্ট কর্ণার উদ্বোধন
দিলীপ কুমার দাস, ময়মনসিংহ থেকে: ময়মনসিংহে শনিবার ( ৮ জুলাই ) বেলা সাড়ে ১১ টায় টাউন হলের এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে স্মার্ট কর্ণার শুভ উদ্বোধনী অনুষ্ঠান এবং মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক কবির বিন আনোয়ার মহোদয়। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র, জননেতা মোঃ ইকরামুল হক টিটু মহোদয়। আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম ও সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত সহ মহানগরের অন্তর্ভুক্ত ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি -সাধারণ সম্পাদক ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি