৪ এপ্রিল ২০২৬

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে নারী কয়দির আত্মহত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে নারী কয়দির আত্মহত্যা
ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে ফারজানা আক্তার (২২) নামের এক কয়েদি আত্মহত্যা করেছেন। সোমবার (১৫ মে) দুপুর পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, সোমবার কারাগারের ভেতরে টিনের চালা ঘরের পেছনের অংশে আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যাচেষ্টা করেন তিনি। টের পেয়ে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ফারজানা আক্তার জামালপুর সদর উপজেলার চর যথার্থপুর গ্রামের চান্দাপাড়া এলাকার আব্দুল হালিমের স্ত্রী। ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহানারা বেগম এই তথ্য নিশ্চিত করে বলেন, ফারজানা আক্তার জামালপুর জেলা কারাগারের আসামি ছিলেন। সোমবার দুপুরের দিকে কারাগারের ভেতরে চালা ঘরের পেছনের অংশে ওড়না পেঁচিয়ে আত্মহত্যাচেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জেল সুপার আরও বলেন, গত ৮ এপ্রিল নিজের আড়াই বছর বয়সী সন্তান রিয়া মনিকে খাদ্যে বিষপ্রয়োগে হত্যা করেন। হত্যার পরদিন ৯ এপ্রিল পুলিশ তাকে গ্রেফতার করে জামালপুর কারাগারে পাঠায়। এরপর সেখান থেকে গত ২৮ এপ্রিল ফারজানাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। ফারজানা আক্তার কারাগারে আসার পর থেকেই মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলের মর্গে রাখা হয়েছে। মঙ্গলবার (১৬ মে) ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি