ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ২৩ হাজার ২৫৯ জন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দিলীপ কুমার দাস, ময়মনসিংহ থেকে: ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ২০২৩ সমমানের পরীক্ষা।
ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এ বছর বোর্ডের অধীনে ৪টি জেলায় ১ হাজার ২৯৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১ লাখ ২৩ হাজার ২৫৯জন পরীক্ষার্থী, ২৭৭টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
শিক্ষা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, এ বছরে ৪টি জেলার মোট ১ লাখ ২৩ হাজার ২৫৯ পরীক্ষার্থীর মধ্যে রয়েছে ৬২ হাজার ৩৬৭ জন ছাত্র এবং ৬০ হাজার ৮৯২ জন ছাত্রী। মোট পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ৮৯ হাজার ৯১৯ জন, মানবিক বিভাগে ১ লাখ ৮ হাজার ৮৮৯ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৬ হাজার ৮৫০ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে।
জেলাওয়ারি ময়মনসিংহ ৬০টি কেন্দ্রে ৫৭ হাজার ৪৩৯ জন, জামালপুরে ৫২টি কেন্দ্রে ২৮ হাজার ৫৮২ জন, নেত্রকোণায় ২৫টি কেন্দ্রে ২৩ হাজার ৫৭০ জন ও শেরপুরে ১৩টি কেন্দ্রে ১৩ হাজার ৬৬৮ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ১ লাখ ১০ হাজার ৮৬৫ জন এবং অনিয়মিত ১২ হাজার ৩৫৫ জন এবং জিপিএ উন্নয়নে ৩৯ জন রয়েছে।
বোর্ডের পরীক্ষা চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল বলেন, এরই মধ্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলার প্রস্তুতিও সম্পন্ন করেছে কেন্দ্রের পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি