৪ এপ্রিল ২০২৬

ময়মনসিংহে ঢিলেঢালা ভাবে হরতাল পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ময়মনসিংহে ঢিলেঢালা ভাবে হরতাল পালিত
ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহে ঢিলেঢালাভাবে বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। তবে এই হরতালের কোন প্রভাব পড়েনি জনজীবনে। সকাল থেকে হরতালের পক্ষে কোনো মিছিল, পিকেটিং বা সভা-সমাবেশের খবর পাওয়া যায়নি। সকালে দোকান-পাট বন্ধ থাকলেও দুপুরের দিকে দোকান-পাট খুলতে শুরু করে ব্যবসায়ীরা। সড়ক ও মহাসড়কজুড়ে রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল ছিল স্বাভাবিক। অধিকাংশ দূরপাল্লার ও অভ্যন্তরিন রুটে যানবাহন চলাচল করছে। সকাল থেকে নগরীর মাসকান্দা বাসস্ট্যন্ড থেকে ঢাকাগামী বাস ছেড়ে গেছে। তবে যাত্রী সংখ্যা তুলনামূলক কম ছিল। হরতালে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। এদিকে, হরতালের বিপক্ষে ময়মনসিংহ জেলা শহরে ছাত্রলীগ ও যুবলীগ একটি মটর সাইকেল শোভা যাত্রা করে শহর প্রদক্ষিণ করে। এছাড়াও ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগ শান্তি সমাবেশ করেছেন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি