৩ এপ্রিল ২০২৬

ময়মনসিংহে মাসব্যাপী সিটি তাঁতবস্ত্র মেলার উদ্বোধন করেন ইকরামুল হক টিটু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ময়মনসিংহে মাসব্যাপী সিটি তাঁতবস্ত্র মেলার উদ্বোধন করেন ইকরামুল হক টিটু
দিলীপ কুমার দাস বুরো প্রধান, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় ময়মনসিংহে মাসব্যাপী সিটি তাঁত বস্ত্র মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে নগরীর কাচারিঘাট মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শনকালে মসিক মেয়র বলেন, দেশীয় তাঁত পণ্যের প্রচার-প্রসারে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে যারা মধ্যম উদ্যোক্তা তারা তাদের পণ্যগুলো সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করতে পারে। এসব মেলার ফলে অসংখ্য বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। পাশাপাশি দেশের অর্থনৈতিক সমৃদ্ধিকে ত্বরান্বিত করে। এ সময় উপস্থিত ছিলেন- মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মোহাম্মদ মাছুম আহাম্মদ ভূঞা, দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি শংকর সাহা, মসিকের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজিব, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ফারুক হোসেন, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ, মহানগর কৃষকলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসেম রায়হান, জেলা কৃষকলীগের সহ-সভাপতি কামরুল হাসান, ৭ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি শম্ভু চৌধুরী, মেলা আয়োজক কমিটির সদস্য বিকাশ দাসসহ ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও মেলা আয়োজক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। মেলায় তাঁত পণ্যের পাশাপাশি বিভিন্ন পণ্যের শতাধিক স্টল ও শিশু-কিশোরদের বিনোদনের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা করা হয়েছে। মেলাটি প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি