ময়মনসিংহে মহানগর ছাত্রলীগের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দিলীপ কুমার দাস, ময়মনসিংহ থেকে : ময়মনসিংহে বৃহস্পতিবার (৬ এপ্রিল ) বিকাল ০৫ টায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মহানগর ছাত্রলীগের সদস্য রহমান কবির আফনান তাহার নেতৃত্বে দোয়া ও ইফতার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জননেতা ইকরামুল হক টিটু ।
এ সময় মসিক ইকরামুল হক টিটু , অসহায় দিনমজুর ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান ।
এতে, আরও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহারিয়ার খান রাহাত, মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আব্দুল আওয়াল মিন্টু সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ এলাকার গণ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসুল্লিয়ান ।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি