ময়মনসিংহে সড়ক দূর্ঘটনা গুরুতর আহত মাধ্যমিক স্কুল পরিদর্শক ড. দিদারুল ইসলাম
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দিলীপ কুমার দাস, ময়মনসিংহ: ময়মনসিংহে বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৩ টারদিকে আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে হামিদ উদ্দিন রোডস্থ তার নিজ বাসায় যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ড. দিদারুল ইসলাম।
জানাযায়, তিনি ময়মনসিংহ শিক্ষা বোর্ডের মাধ্যমিক স্কুল পরিদর্শক। এ সময় তিনি দুই মেয়েসহ বাড়ি ফেরার পথে ময়মনসিংহ মেডিকেল কলেজ গেইট সংলগ্ন স্থানে মারাত্মক ভাবে আহত হয়েছেন। এতে, তার মাথা ও মুখমন্ডল সহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন এবং বাম কাঁধের অংশ ভেঙে গেছে।
এ ব্যাপারে গভীর সমবেদনা ও দ্রুত সুস্থতা কামনা করে কিশোরগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সভাপতি সরকার ইসরাত আহমেদ পাপেল তার ব্যক্তিগত ফেইসবুক আইডিতে একটি পোষ্ট দিয়ে সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি