৪ এপ্রিল ২০২৬

ময়মনসিংহে ট্রেন ট্রাক সংঘর্ষে নিহত ১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ময়মনসিংহে ট্রেন ট্রাক সংঘর্ষে নিহত ১
দিলীপ কুমার দাস, ময়মনসিংহ থেকে : ময়মনসিংহে ট্রেন ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এতে আরো দুইজন আহত হয়েছেন। সোমবার (৯ অক্টোবর ) রাত সাড়ে সাতটার দিকে নগরীর কেওয়াটখালি বাইপাস রেলক্রসিং এ দূর্ঘটনা ঘটে। ময়মনসিংহ থেকে ঢাকাগামি মহুয়া এক্সপ্রেস ট্রেনের সাথে ট্রাকের ধাক্কায় এই দূর্ঘটনা ঘটে। এসময় ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় দেড় ঘন্টা রেল যোগাযোগ বন্ধ ছিল। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ জানান, দূর্ঘটনায় আহত দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ও নিহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। দূর্ঘটনার খবর নিশ্চিত করে ময়মনসিংহ রেলস্টেশন সুপারিনটেনডেন্ট মো: নাজমুল হক খান বলেন, রাত সাড়ে সাতটার দিকে ঢাকাগামি মহুয়া এক্সপ্রেস ট্রেনটি নগরীর কেওয়াটখালি বাইপাস রেলক্রসিং পৌছলে ট্রাকের সাথে ধাক্কা লাগে। এসময় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন এবং অপর দুইজন আহত হয়েছেন। তিনি আরো জানান, রেলক্রসিং-এ গেইটম্যান ছিল কিনা তিনি তা নিশ্চিত করতে পারেননি। এই বিষয়ে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি