৪ এপ্রিল ২০২৬

ময়মনসিংহের ব্রাহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ময়মনসিংহের ব্রাহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
দিলীপ কুমার দাস, ময়মনসিংহ থেকে: ময়মনসিংহের গৌরীপুরে ব্রহ্মপুত্র নদ থেকে শরাফ উদ্দিন (৫৫) নামে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে উপজেলার ভাংনামারী ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামে ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শরাফ উদ্দিনের বাড়ি ময়মনসিংহের ফুলপুরের চরবাহাদুরপুর চুক্কিবাড়ি গ্রামে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। সপ্তাহ খানেক আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। শনিবার (১৫ এপ্রিল) বিকালে গৌরীপুরের ভাংনামারী ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামে ব্রহ্মপুত্র নদে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা ৯৯৯ ফোন করে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধারের পর ফেসবুকে ছবি দিলে তার ভাতিজা হুমায়ূন কবির ও পরিবারের লোকজন গৌরীপুর থানায় এসে শরাফ উদ্দিনের মরদেহ শনাক্ত করে। গৌরীপুর থানার এসআই কামাল আহমেদ বলেন, শরাফ উদ্দিন মানসিক ভারসাম্যহীন ছিল। তার শরীরের আঘাতের কোন চিহ্ন নেই। মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি