৪ এপ্রিল ২০২৬

ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের তীরে হাজার হাজার পুণ্যার্থীদের ঢল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের তীরে হাজার হাজার পুণ্যার্থীদের ঢল
দিলীপ কুমার দাস, ময়মনসিংহ থেকে: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ময়মনসিংহে ব্র‏হ্মপুত্র নদে বুধবার হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান অষ্টমী স্নানোৎসব পালন করেছে হিন্দু ধর্মাবলম্বীরা। ময়মনসিংহ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের থানাঘাট, কাচারীঘাট ও কালিবাড়ীঘাট এলাকাসহ ব্রহ্মপুত্র নদের বিভিন্ন ঘাটে বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা পুন্যার্থীদের ঢল নেমেছে। প্রতি বছরই এই পুরনো ব্রহ্মপুত্র নদে স্নানোৎসব অনুষ্ঠিত হয়। পাপমোচনের আশায় হাজার হাজার পুণ্যার্থীরা ঠাকুর-পুরোহিতদের সহযোগিতায় পালন করেছে পূজা পার্বন ও বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান। স্নানোৎসব নির্বিঘ্নে-শান্তিপূর্ণ রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে। হিন্দু পুরান মতে, দেবতা পরশুরাম পিতার আদেশে কুড়াল দিয়ে কুপিয়ে মাকে হত্যা করেন। মাতৃ হত্যার অভিশাপে কুড়াল পরশুরামের হাতে আটকে যায়। সে অভিশাপ থেকে রেহাই পেতে সে মুনি-ঋষিদের পরামর্শে পরশুরাম হিমালয়ের মানস সরোবরে স্নান করেন, তখন সেই কুড়াল তার হাত থেকে খসে পড়ে। এ ঘটনায় স্নানকে পাপমুক্ত হিসাবে দেখে হিন্দু সম্প্রদায়ের পূণ্যার্থীরা। সেই থেকেই হিন্দু সম্প্রদায়ের পূণ্যার্থীরা পাপ মোচনের জন্য অস্টমী তিথীতে ব্রহ্মপুত্র নদে স্নান করে আসছেন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি