৪ এপ্রিল ২০২৬

ময়মনসিংহের গৌরীপুরে বিভিন্ন আয়োজনে নববর্ষ পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ময়মনসিংহের গৌরীপুরে বিভিন্ন আয়োজনে নববর্ষ পালিত
দিলীপ কুমার দাস, ময়মনসিংহ থেকে: ময়মনসিংহের গৌরীপুরে (১৪ এপ্রিল ) শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩০ বঙ্গাব্দ বরণ ও পহেলা বৈশাখ পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এম পি। বর্ষবরণের দিন সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা নির্বাহী অফিসার ফৌজীয়া নাজনীন এর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদ, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার লিপি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আনজুমান আরা বেগম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সালাহ উদ্দিন সোহেল, গৌরীপুর সঙ্গীত নিকেতনের প্রতিষ্ঠাতা এম এ হাই, সরকার শুদ্ধ বিদ্যায়তনের এম এ মালেক প্রমুখ। উপজেলা পরিষদ চত্বরে এডরা বাংলাদেশের আয়োজনে ঐতিহ্যবাহী আবহমান গ্রামীণ জিনিসপত্রের প্রদর্শনী করে। পরে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে নববর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। এ সময় বর্ষবরণ কর্মসূচীতে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এডরা বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি