৩ এপ্রিল ২০২৬

ময়মনসিংহের গৌরীপুরে গীতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
ময়মনসিংহের গৌরীপুরে গীতা প্রতিযোগিতা অনুষ্ঠিত
দিলীপ কুমার দাস, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে শনিবার ( ৩ জুন ) সকাল ১১ টায় উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে অগ্রদূত নিকেতন উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় তলায় জাতীয় পর্যায়ে শ্রীমদ্ভাগবত গীতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী কারী ক`গ্রুপে ২৩ ও খ`গ্রুপে ১৯ জন প্রতিযোগীর মধ্যে ১ম স্থান অর্জনকারীর হাতে উপহার তোলে দেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ ও এমপি মনোনয়ন প্রত্যাশী সোমনাথ সাহা। পরে অন্যান্য প্রতিযোগির উপহার সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বৃন্দ। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা রতন সরকার, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কাঞ্চন হোমরায়। এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মাসুদ মিয়া রতন, নৃসিংহ দেব মন্দিরের সভাপতি পিযুষ রায় গনেশ, চান্দের সাটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমোদ চন্দ্র ভৌমিক, সাংবাদিক জগন্নাথ সরকার, উপসহকারী কৃষি কর্মকর্তা সুখ রঞ্জন প্রমুখ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি