ময়মনসিংহের হালুয়াঘাটে ৪০ বস্তা সরকারী চাউল জব্দ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
দিলীপ কুমার দাস, ময়মনসিংহ থেকে: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ৪০ বস্তা চাল জব্দ করা হয়েছে। সোমবার (১০ এপ্রিল) রাতে ২নং জুগলী ইউনিয়নের গামারীতলা গ্রামের জাহাঙ্গীরের বাড়ি থেকে এ চাল জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপস্থিতিতে চালের বস্তাগুলো জব্দ করেন জুগলী ইউনিয়নের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার রতন দাস। তবে বিষয়টি টের পেয়ে অভিযুক্ত জাহাঙ্গীর বাড়ী থেকে পালিয়ে যান।
স্থানীয়রা জানায়, গামারীতলা গ্রামের আকরাম হোসেনের ছেলে জাহাঙ্গীর চালের কালোবাজারির ব্যবসার সঙ্গে দীর্ঘদিন যাবৎ জড়িত। সে খাদ্যবান্ধব কর্মসূচির চাল যোগসাজশের মাধ্যমে ব্যবসা করে আসছিল।
ট্যাগ অফিসার রতন দাস জানান, জাহাঙ্গীরের বাড়িতে খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা দরের ৩০ কেজি ওজনের ৪০ বস্তা চাল অবৈধভাবে মজুদ করে ক্রয়-বিক্রয়ের তথ্য পায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসানের নির্দেশে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। তবে চালগুলো কোথা থেকে এনে বাড়িতে রেখেছেন সে বিষয়ে কিছু জানা যায়নি। এই ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা সে বিষয়েও তদন্ত চলছে বলে। সেই সাথে জাহাঙ্গীরের নামে মামলার প্রস্তুতি চলছে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান খান বলেন, এ ঘটনায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি