৪ এপ্রিল ২০২৬

ময়মনসিংহের ভালুকায় অগ্নিকাণ্ডে ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ময়মনসিংহের ভালুকায় অগ্নিকাণ্ডে ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি
দিলীপ কুমার দাস, ময়মনসিংহ থেকে : ময়মনসিংহের ভালুকায় একটি বাড়ির ৯টি কক্ষে আগুনে পুড়ে প্রায় ২৫ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার (২৩এপ্রিল) রাত দেড়টায় উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ঢালিবাড়ি মোড়ে। স্থানীয় একাধিক ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঘটনার রাতে নুরুল হকের বাড়িতে অগ্নিকান্ডটি ঘটে। এতে আগুন লেগে ৯টি কক্ষের মালামাল পুড়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ আল-মামুন জানান,আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসেছি এবং প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা যাচ্ছে না। বাড়ির মালিক নূরুল হক বলেন,পূর্ব শত্রুতার জেরেই আমার বাড়িতে বারবার আগুন দেয়া হচ্ছে। এর আগেও আমার বাড়িতে দুইবার আগুন দেয়া হয়েছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি। ভালুকা মডেল থানার এসআই নুর কাশেম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন খুব দ্রুতই ঘটনার কারন উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনা হবে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি