৮ সেপ্টেম্বর ২০২৬

নারী কর্মীদের সরিয়ে রাখার অভিযোগে বন্ধ আইফেল টাওয়ার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পিএম
নারী কর্মীদের সরিয়ে রাখার অভিযোগে বন্ধ আইফেল টাওয়ার

প্যারিসের আইফেল টাওয়ার।

বাংলাপ্রেস ডেস্ক:  দায়িত্ব পালনের সময় নারী কর্মীদের সরিয়ে রাখার অভিযোগে বিক্ষোভের মুখে প্যারিসের আইফেল টাওয়ার সাময়িক বন্ধ রাখা হয়েছে। দুই দিন আগের একটি ঘটনার জেরে সোমবার (৭ সেপ্টেম্বর) দর্শনীয় পর্যটন কেন্দ্রটি বন্ধ রাখা হয়।

একটি হিন্দু ধর্মীয় প্রতিনিধিদলের শনিবারের ব্যক্তিগত সফরের সময় আইফেল টাওয়ারে কর্মরত নারী কর্মীদের আড়ালে সরে যেতে বলা হয়েছিল- এমন অভিযোগ করে সোমবার বিক্ষোভ করেন কর্মীরা। তাদের বিক্ষোভের মুখে সাময়িকভাবে বন্ধ রাখা হয় আইফেল টাওয়ার।

বিএএসপির (বোচাসানবাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা) প্রায় ১০০ সদস্যের একটি প্রতিনিধিদলের সফরকে ঘিরে এ ঘটনা ঘটে। পরের দুদিন বিষয়টি কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে এবং ফ্রান্সের রাজনীতিকদেরও সমালোচনার মুখে ফেলেছে বলে রয়টার্সের খবরে বলা হয়।

রোববার প্যারিসের কাছে ফ্রান্সে বিএপিএসের প্রথম বৃহৎ হিন্দু মন্দির উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উপস্থিত ছিলেন।

নারী কর্মীদের আড়ালে চলে যেতে বলার ঘটনার বিষয়ে আইফেল টাওয়ার ইউনিয়ন প্রতিনিধিদের অভিযোগ, প্রতিনিধিদলটির টাওয়ার পরিদর্শনে যাওয়ার সময় নারী কর্মীদের তাদের দায়িত্বস্থল ছেড়ে চলে যেতে বলা হয় এবং সেখানে পুরুষ কর্মীদের দাঁড় করানো হয়।

ইউনিয়ন প্রতিনিধি দিয়ান দাভোয়েন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘প্রতিনিধিদলটি যাওয়ার সময় নারীদের তাদের কর্মস্থল ছাড়তে বলা হয়েছিল, যাতে পুরুষরা তাদের জায়গা নিতে পারে।’

আইফেল টাওয়ার পরিচালনাকারী প্রতিষ্ঠান এসইটিই স্বীকার করেছে, প্রতিনিধিদলের অনুরোধে নারী কর্মীদের সঙ্গে যোগাযোগ সীমিত রাখার ব্যবস্থা করা হয়েছিল। তবে প্রতিষ্ঠানটি বলেছে, এ ধরনের শর্ত কোনোভাবেই গ্রহণ করা উচিত হয়নি। ঘটনার তদন্তও ঘোষণা করা হয়েছে।

এ ঘটনায় কর্মীদের কাছে ক্ষমা চেয়েছে কর্তৃপক্ষ। প্যারিসের মেয়র ইমানুয়েল গ্রেগোয়ারও দ্রুত পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন।

ফ্রান্সের জাতীয় পরিষদের প্রেসিডেন্ট ইয়েল ব্রাউন-পিভে বলেন, বিদেশি দর্শনার্থীদের খুশি করতে নারী কর্মীদের সরে দাঁড়াতে বলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 

তিনি বলেন, ফ্রান্সে নারীরা জনজীবনের পূর্ণাঙ্গ অংশ এবং তাদের অদৃশ্য হয়ে যেতে বলা যায় না। সূত্র: ইন্ডিয়া টুডে
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি