১৩ মে ২০২৬

নারী নির্যাতনের ঘটনায় মামলা, চারজনকে গ্রেফতার করেছে পুলিশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১১:৫৪ পিএম
নারী নির্যাতনের ঘটনায় মামলা, চারজনকে গ্রেফতার করেছে পুলিশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:  প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১০:৩৯ পিএমনারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকায় স্বর্ণালংকার চুরির অভিযোগে তিন নারীকে বেঁধে মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত মূলহোতা সেলিম ভুঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ওই তিন নারীকেও গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন জানান, নারীদের চুল কাটা ও চুরির অভিযোগে রূপগঞ্জ থানায় দুটি মামলা হয়েছে। নারীদের পক্ষে দায়েরকৃত মামলার প্রধান আসামি সেলিম ভুঁইয়াকে (৫৮) পুলিশ গ্রেফতার করেছে। এছাড়া গ্রেফতারকৃত সেলিম ভুঁইয়ার স্ত্রী হামিদা বেগম বাদী হয়ে ওই তিন নারীকে আসামি করে রূপগঞ্জ থানায় চুরির মামলা দায়ের করেছেন। পুলিশ ওই তিন নারীকেও গ্রেফতার করেছে।

 

পুলিশ জানায়, রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকার ব্যবসায়ী সেলিম ভুঁইয়ার বাড়িতে তিন নারী প্রবেশ করলে তাদের বিরুদ্ধে স্বর্ণালংকার চুরির অভিযোগ ওঠে। এ অভিযোগে স্থানীয় লোকজন নারীদের আটক করেন। পরে তাদের গাছে বেঁধে মারধর ও শ্লীলতাহানি করা হয়। একপর্যায়ে কাঁচি দিয়ে তাদের মাথার চুল কেটে দেওয়া হয়।

ভুক্তভোগী তিন নারী বর্তমানে রূপগঞ্জের হোড়গাঁও গ্রামে বসবাস করলেও তাদের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানার জাহাপুর এলাকার বাবু মিয়ার স্ত্রী সুমাইয়া আক্তার (৩২), খুলনার খালিশপুর থানার দীঘলিয়া এলাকার সুজন মিয়ার স্ত্রী ইতি আক্তার (২৮) ও বালিয়াপাড়া এলাকার রুহুল আমিনের স্ত্রী শারমিন আক্তার (৩০)।

খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন নারীকে উদ্ধার করে হেফাজতে নেয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের জব্বার ভুঁইয়ার ছেলে সেলিম ভুঁইয়াকে পুলিশ গ্রেফতার করে।

ভুক্তভোগী ইতি আক্তার বলেন, কাজের খোঁজে তারা রূপগঞ্জে আসেন। স্থানীয় পোশাক কারখানায় ঈদের পর তারা যোগদান করবেন। এপ্রিল মাস থেকে বাসা ভাড়া নেওয়ার জন্য তারা সেই বাড়িতে যান। বাসাভাড়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে ওই নারীদের আটক করে। ৭/৮ জনের নেতৃত্বে এলাকাবাসী লোহার পাইপ ও লাঠি দিয়ে মারপিট, টানাহেঁচড়া, শারীরিক নির্যাতন, পরনের জামা-কাপড় ছিঁড়ে লাঞ্ছিত ও শ্লীলতাহানি করে গাছের সঙ্গে বেঁধে তাদের মাথার চুল কেটে দেয়। একপর্যায়ে আশপাশের লোকজন ছুটে এলে নারীদের ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পুলিশ তাদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়। মঙ্গলবার ওই তিন নারীকে পুলিশ গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে।

এ ব্যাপারে তিন নারীর পক্ষে শারমিন আক্তারের পিতা লাল মিয়া বাদী হয়ে সেলিম ভুঁইয়াকে নামীয় ও অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ সবজেল হোসেন বলেন, চুরির অভিযোগে তিন নারীকে বেঁধে মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় রূপগঞ্জ থানায় পৃথক দুইটি মামলা করা হয়েছে। নারীদের মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত সেলিম ভুঁইয়াকে ও চুরির দায়ে অভিযুক্ত সুমাইয়া আক্তার (৩২), ইতি আক্তার (২৮) ও শারমিন আক্তারকে (৩০) গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। 

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি