২২ এপ্রিল ২০২৬

নাটোরে বিদ্যুৎস্পর্শে ৩ কৃষকের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১২:০৫ পিএম
নাটোরে বিদ্যুৎস্পর্শে ৩ কৃষকের মৃত্যু

নাটোর, সিংড়া ও বাগাতিপাড়া প্রতিনিধি:   নাটোরের সিংড়া ও বাগাতিপাড়ায় বিদ্যুৎস্পর্শে পৃথক ঘটনায় তিন কৃষকের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিংড়ায় দুজন এবং বাগাতিপাড়ায় একজন মারা গেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিংড়ায় মৃত দুই কৃষক হলেন উপজেলার চৌগ্রাম ইউনিয়নের নিমাকদমা গ্রামের মৃত সুকুমারের ছেলে সুমন কুমার (৩৫) এবং চামারী ইউনিয়নের মহিষমারী কাচারীপাড়ার শহিদ মোল্লার ছেলে সজল মোল্লা (২৪)। তারা নিজ নিজ জমিতে বিদ্যুৎচালিত সেচ মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন।

সোমবার (২০ এপ্রিল) সকাল ৮টার দিকে সজল মোল্লা বসতবাড়ির পাশের জমিতে সেচ মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে রোববার রাতে সুমন কুমার লিজ নেওয়া পুকুরে পানি সেচের জন্য মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন। তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে বাগাতিপাড়া উপজেলার সাইলকোনা ভুইয়াপাড়া গ্রামের রেকসাদ আলী সোমবার দুপুরে নিজ বাড়ির গোয়ালঘরে ভেজা হাতে সিলিং ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন।  তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে তিনিও মারা যান। একই দিনে তিন কৃষকের মৃত্যুর ঘটনায় জেলায় শোকের ছায়া নেমে এসেছে।

নাটোরের পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাব জানান, তিনটি ঘটনাতেই থানায় পৃথক পৃথক অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। সূত্র: যুগান্তর
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি