২৪ জুন ২০২৬

নাভারণ প্রেসক্লাবের সাথে উপজেলা প্রশাসনের ফুলের শুভেচ্ছা ও মতবিনিময়

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১২:৩২ পিএম
নাভারণ প্রেসক্লাবের সাথে উপজেলা প্রশাসনের ফুলের শুভেচ্ছা ও মতবিনিময়


নাজু রহমান,যশোর জেলা প্রতিনিধি: যশোরের নাভারণ প্রেসক্লাবের নব-গঠিত কমিটির উদ্যোগে শার্শা উপজেলা প্রশাসন ও শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ কে ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম ও শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেনকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজের বিভিন্ন সম্ভাবনা, সমস্যা, অন্যায়, ও অনিয়ম তুলে ধরেন। একই সাথে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, নাভারণ প্রেস ক্লাবের সভাপতি মোফাজ্জেল হোসেন রাজু, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন,সহ সভাপতি মামুনুর রশিদ মামুন,যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মীর ফরুক আহম্মেদ, অর্থ সম্পাদক নজরুল ইসলাম,ক্রিড়া সম্পাদক জুলফিকার আলী জুলু,কার্যকরী সদস্য তরিকুল ইসলামসহ আরও অনেকে।

এছাড়াও উপস্থিত ছিলেন, শার্শা প্রেস ক্লাবের সভাপতি আহম্মদ আলী শাহিন,সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,
সাংবাদিক আশরাফুল সর্দার প্রমুখ।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি