৩ এপ্রিল ২০২৬

নবীনগর উপজেলা আ.লীগের সভাপতি বাদল,সম্পাদক সাহান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নবীনগর উপজেলা আ.লীগের সভাপতি বাদল,সম্পাদক সাহান
মমিনুল হক রুবেল, নবীনগর প্রতিনিধি থেকে : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি হিসেবে পূনরায় নির্বাচিত হয়েছেন ফয়জুর রহমান বাদল ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জহির উদ্দিন চৌধুরী সাহান। রবিবার ২৭ নভেম্বর দুপুরে নবীনগর সরকারি হাইস্কুল মাঠে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলন উদ্বোধন করেন জেলা আ’লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এসময় উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি ফয়জুর রহমান বাদল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।বিশেষ অতিথি হিসাবে ছিলেন,কেন্দ্রীয় কমিটি ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী,দুর্যোগ ব্যবস্তাপনা ও ত্রাণ মন্ত্রনালায় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন(অব:)ড.এ.বি তাজুল ইসলাম এমপি,তথ্য মন্ত্রানালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল এমপি।প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার। সম্মেলনের দ্বিতীয় পর্বে জেলা আওয়ামীলীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি’র সভাপতিত্বে ঐক্যমতের ভিত্তিতে বর্তমান সভাপতি সাবেক সাংসদ ফয়জুর রহমান বাদলকে সভাপতি ও দলের যুগ্ন সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহানকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষনা করা হয়। আগামী পনের দিনের মধ্যে উপজেলা আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটি তৈরীর নির্দেশনা দেন নেতৃবৃন্দ। সর্বশেষ ২০১৪ সালে আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি