নবীনগরে জাহাজের ধাক্কায় বালুবাহী নৌকা ডুবে নিখোঁজ ১ আহত ২
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া থেকে: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীতে তেলবাহী জাহাজের ধাক্কায় বালুবাহী নৌকা ডুবে রাজু মিয়া (২৮) নামে এক নৌকার মাঝি নিখোঁজ হয়েছেন। এছাড়াও এই ঘটনায় আরো দুজন আহত হয়েছেন।
বুধবার (২ নভেম্বর )ভোরে উপজেলার বড়িকান্দি লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।নিখোঁজ রাজু মিয়া কিশোরগঞ্জ জেলা বাজিতপুর উপজেলার বাজিতপুর গ্রামের আতাব উদ্দিনের ছেলে।
সলিমগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদ আলম চৌধুরী বলেন,বুধবার ভোরের নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা একটি তেলবাহী জাহাজ বালুবাহী নৌকাকে ধাক্কা দেয়। এতে বালুবাহী নৌকার মাঝি সহ তিনজন নদীতে ডুবে যায়।এ সময় স্থানীয়দের সহায়তায় দুই জনকে উদ্ধার করা হয়।খবর পেয়ে নিখোঁজ রাজুর পরিবারের পক্ষ থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এ ঘটনায় রাজু মিয়া নামে নৌকা মাঝি নিখোঁজ রয়েছে। নিখোঁজ রাজুকে উদ্ধারে নৌ-পুলিশের একটি টিম কাজ করছে
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি