৩ এপ্রিল ২০২৬

নবীনগরে পল্লী বিদ্যুৎ ডি জি এম এর অশুভ আচরণে সাংবাদিকদের ক্ষোভ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নবীনগরে পল্লী বিদ্যুৎ ডি জি এম এর অশুভ আচরণে সাংবাদিকদের ক্ষোভ
মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া থেকে: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মুঠোফোনে সাংবাদিকের সাথে পল্লী বিদ্যুৎ জোনাল ডি জি এম অশুভ আচরণ করায় স্থানীয় সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। তথ্য সূত্রে জানা যায়,নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদের ০৯ নং ওয়াড মেম্বার ও জাতীয় দৈনিক দেশ বাংলা ও অনলাইন তেপান্তর পত্রিকার ঐ সাংবাদিক গত ২৩ জানুয়ারি তার আপন ছোট ভাই মোতালিবের বাসায় ও দোকানে দুইটি মিটার প্রয়োজন হওয়ায় নবীনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডি জি এম মোরশেদ এর নিকট মুঠোফোনে এক সহকর্মীকে পাঠিয়ে সহযোগিতা কামনা করেন। এতে ক্ষিপ্ত হয়ে সেবা দেয়ার বিপরীতে ডি জি এম কর্কশ ভাষায় সাংবাদিককে ভবঘুরে, প্রশ্রয় দিলে মাথা উঠে যান,আপনারা সেবা নিতে আসলে কি আমি আপনার জন্য বসে থাকব নাকি বলে জানায়।এ অডিও ক্লিপটি আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় সকল সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। এমনকি এই কর্মকর্তা বদলি না করা পর্যন্ত পল্লী বিদ্যুৎ এর সকল সংবাদ প্রকাশ ও প্রচার থেকে বিরত থাকার মত প্রকাশ করেন অনেকে। এবিষয়ে সাংবাদিক সফর আলী জানান,আমি একজন জনপ্রতিনিধি ও সাংবাদিক আমার সাথে এমন আচরণ মোটেও কাম্য ছিল না।এমন ডি জি এম কে নবীনগর থেকে বদলি না করলে সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হবে। নবীনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডি জি এম মোঃ আসাদুজ্জামান ভূইয়া ফোন আলাপটি অস্বীকার করে বলেন,আমি এমন কথা বলব কেন উনাকে সামনাসামনি নিয়ে আসেন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি