৩ এপ্রিল ২০২৬

নবীনগরে ভ্রাম্যমাণ আদালতের ড্রেজার জব্দ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নবীনগরে ভ্রাম্যমাণ আদালতের ড্রেজার জব্দ
মমিনুল হক রুবেল, ব্রাহ্মণবাড়িয়া থেকে: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফসলি জমি নষ্ট করে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার মেশিন ও সরঞ্জামাদি জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার বিকালে এগুলো জব্দ করা হয়। নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের হাজীপুর গ্রামে ফসলি জমি নষ্ট করে দীর্ঘদিন ধরে বাড়ির পার্শ্ববর্তী জমি থেকে দুইটি ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন একটি অসাধু চক্র।বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পাশাপাশি ২ টি ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে কৃষি জমি থেকে বালু উত্তোলন করছিল এবং অনুমোদন ব্যতীত ফসলি জমিতে বালু ফেলে জমির শ্রেণি পরিবর্তন করছিল। সোমবার (৫ ডিসেম্বর) অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসাইন। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসাইন জানান, ড্রেজার মালিকরা পালিয়ে যান,এসময় সকল মালামাল জব্দ করা হয় এবং জব্দকৃত মেশিন ও সকল পাইপ অকেজো করা হয়। জব্দকৃত মালামাল নবীনগর থানার জিম্মায় ও তত্ত্বাবধানে রাখা হয়। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি