নেত্রকোনার কংশ নদীতে নৌকাডুবি, নিখোঁজ এক জনের মরদেহ উদ্ধার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
দিলীপ কুমার দাস, ময়মনসিংহ প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় কংস নদে নৌকাডুবির ঘটনায় বৃহস্পতিবার ৬ জুলাই সকালে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম মাহাবুব(১২)। তার বাড়ি পূর্বধলা উপজেলার ডেওটুকুন এলাকার মাজহারুল ইসলামের ছেলে।
দূর্গাপুর উপজেলার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুর ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
জানাযায় গতকাল ৫ জুলাই বুধবার বিকালে সারে ৫ টার দিকে উপজেলার জামধলা বাজার গোদারাঘাট থেকে একটি নৌকায় ১২/১২ জন যাত্রী নিয়ে নদের ওপার থেকে দূর্গাপুর উপজেলার মুচারবাড়ি গোদারা ঘাট যাচ্ছিল । নদের মাঝামাঝি নৌকাটি পৌঁছলে প্রবল স্রোতের কারনে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকার ৮/১০ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও ২/৩ জন যাত্রী নিখোঁজ হন । পরে নেত্রকোনা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালালেও নিখোঁজদের সন্ধান মেলেনি।
ঘটনার একদিন পর বৃহস্পতিবার ৬ জুন সকালে মাছ ধরার জালে মাহাবুবের মরদেহ আটকা পড়লে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম জানান বৃহস্পতিবার সকালে মাছ ধরার জালে মাহবুবের লাশ আটকা পড়ে, খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিখোঁজদের সন্ধানে সকাল থেকে ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে ।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি