নেত্রকোনায় ট্রেন দুর্ঘটনায় সাংবাদিকের মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় পাপ্পু মজুমদার নামে এক সাংবাদিক ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে নেত্রকোনা-মোহনগঞ্জ রেলপথে জেলার বারহাট্রার ইস্পিঞ্জারপুর রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
বারহাট্রার থানার ওসি লুৎফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সাংবাদিক পাপ্পু মজুমদার (৪০) শহরের পাটপট্রি এলাকার স্বপন মজুমদারের ছেলে। তিনি ৭১ বাংলা টিভির জেলা প্রতিনিধি ও সাবেক দৃক নিউজের জেলা প্রতিনিধি ছিলেন।
স্থানীয় ও স্বজনদের বরাতে ওসি লুৎফুল হক জানান, সাংবাদিক পাপ্পু মজুমদারের স্ত্রী মোহনগঞ্জে একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি করেন। কর্মস্থল থেকে স্ত্রীকে বাসায় আনতে তিনি মেয়েকে সাথে নিয়ে মোটরসাইকেলে করে রওয়ানা হন।
পথে মোটরসাইকেল থামিয়ে মেয়েকে একটি দোকানে বসিয়ে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে রেললাইন বরাবর যাচ্ছিলেন। এসময় তিনি মুঠোফোনে কথা বলছিলেন। তখন মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান বলে জানান তিনি।
বারহাট্রা রেলওয়ে স্টেশন মাস্টার গোলাম রব্বানী জানান, আইনী প্রক্রিয়া শেষে সাংবাদিক পাপ্পু মজুমদারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি