২৩ নভেম্বর ২০২৬

নেত্রকোণায় টোল আদায়কারীর ঘুষিতে জুলাই যোদ্ধা নিহত, অভিযুক্ত আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ এএম
নেত্রকোণায় টোল আদায়কারীর ঘুষিতে জুলাই যোদ্ধা নিহত, অভিযুক্ত আটক

বাংলাপ্রেস ডেস্ক: নেত্রকোণার মদনে পৌর এলাকায় টোল আদায় নিয়ে সিএনজিচালক ও টোল আদায়কারীর মারামারি থামাতে গিয়ে আব্দুল বারেক (৮৬) নামে এক প্রবীণ জুলাই যোদ্ধা নিহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) দুপুরের দিকে মদন উপজেলার চানগাঁও ইউনিয়নের মড়লবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুলাই যোদ্ধা আব্দুল বারেক মদন উপজেলার চানগাঁও গ্রামের মৃত আব্দুল গনির ছেলে। ২০২৪ সালের জুলাই গণঅভুথ্যানের সময় পুলিশের গুলিতে চোখ হারিয়েছিলেন তিনি।

এ ঘটনায় অভিযুক্ত টোল আদায়কারী আতিকুল ইসলামকে (১৯) আটক করা হয়েছে। তিনি পৌর এলাকার আব্দুর রশিদের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভায় চলাচলরত যাহবাহন থেকে টোল আদায়ের জন্য পৌরসভা থেকে ইজারা নেন মুফতি রায়হান আহমেদ। সোমবার দুপুরের দিকে ময়মনসিংহ থেকে মদন আসার পথে একটি যাত্রীবাহী সিএনজি থেকে ২০ টাকা টোল আদায় নিয়ে চানগাঁও ইউনিয়নের মড়লবাড়ির সামনে টোল আদায়কারী ও সিএনজি চালকের বাগ্‌বিতণ্ডা ও মারামারি শুরু হয়। ওই সময় সিএনজিতে থাকা জুলাইযোদ্ধা আব্দুল বারেক মারামারি থামাতে গিয়ে টোল আদায়কারীর ঘুষিতে আহত হন। একপর্যায়ে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল বারেককে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহ উদ্দিন করিম বলেন, ইতোমধ্যে অভিযুক্ত টোল আদায়কারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি