৪ এপ্রিল ২০২৬

নির্বাচন ব্যবস্থা নিয়ে খেলছে বর্তমান সরকার : ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নির্বাচন ব্যবস্থা নিয়ে খেলছে বর্তমান সরকার : ফখরুল

বাংলাপ্রেস ডেস্ক: নির্বাচন ব্যবস্থা নিয়ে খেলছে বর্তমান সরকার। এটি সবাই জানে। তারপরও নির্বাচনে যাচ্ছি। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার মুক্তি দাবিতে সমাবেশে এ মন্তব্য করেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আরও বলেন, শুধু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ঢাকা সিটি নির্বাচনে অংশ নিয়েছেন তারা। বিএনপির মহাসচিব বলেন, নির্বাচন দিচ্ছেন, নির্বাচন নির্বাচন খেলা করছেন আমরা জানি। তারপরও আমরা নির্বাচনে যাচ্ছি। কেন যাচ্ছি খুব পরিষ্কার করে বলেছি-আমরা এই নির্বাচনটাকে গণতন্ত্রের মুক্তির সংগ্রাম, দেশনেত্রীর মুক্তির সংগ্রামের একটি হাতিয়ার হিসেবে নির্বাচনে যাচ্ছি।

আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে মেয়র ও কাউন্সিলর পদে দলীয়ভাবে প্রার্থী দিয়েছে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, ওবায়দুল কাদের খুব দুঃখ নিয়ে বলেছেন, মির্জা ফখরুল যদি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেন তবে আমি পারব না কেন! একশবার পারবেন, এই মুহূর্তে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন। আসেন একসঙ্গেই নির্বাচনী প্রচারণা করি। আইন বলে, মন্ত্রী ও এমপি থাকলে এটা পারবেন না। পদত্যাগ করে আসেন, আপনি নৌকা ও আমি ধানের শীষের জন্য প্রচারণা করি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি