৪ এপ্রিল ২০২৬

নির্বাচনী প্রচারণায় সময় রিজভীর উপর হামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নির্বাচনী প্রচারণায় সময় রিজভীর উপর হামলা

বাংলাপ্রেস ডেস্ক: দলীয় প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারণায় গিয়ে হামলার শিকার হয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ অনেকে। ঢাকার দুই সিটি নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ বৃহস্পতিবার কারওয়ান বাজারে বিএনপি মনোনীত ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রচারণায় গিয়ে তিনি হামলার শিকার হন।

এ সময় তার সাথে থাকা স্বেচ্ছাসেবক দলের শফিউল বারী বাবু, আবদুল কদির ভূঁইয়া জুয়েল, গোলাম সরোয়ার, সাইফুল ইসলাম ফিরোজ, মোর্শেদ আলম সহ অনেক নেতা আহত হন। রিজভী রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতাল কাকরাইলে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের প্রচার শেষ হচ্ছে আজ রাত ১২টায়। শেষ দিনের প্রচারে সকাল থেকেই মাঠে নেমেছেন প্রার্থীরা। উত্তরে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ সকালে জাতীয় প্রেসক্লাবে ও পরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি