নির্বাচনের আগে ও পরে একই কথা বলেছে যুক্তরাষ্ট্র: ড. মঈন খান
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, যুক্তরাষ্ট্র নির্বাচনের আগে যে কথা বলেছিল, নির্বাচনের পরও সেই কথাই বলেছে। শুক্রবার (১৭ মে) কারামুক্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীর বাসায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দিতে সেখানে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
ড. মঈন খান বলেন, সরকার যদি ভাবে মার্কিন প্রতিনিধি তাদের সঙ্গে এসে কথা বলেছে, সব সমস্যার সমাধান হয়েছে, এটা সরকারের ভুল ধারণা। নির্বাচনের আগে যে কথা বলেছিল, নির্বাচনের পরও সেই একই কথা বলেছে যুক্তরাষ্ট্র।
তিনি বলেন, বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার ও আটকের উদ্দেশ্য হলো- সরকার এ দেশের মানুষকে কথা বলতে দেবে না। মানুষকে ভিন্নমত পোষণ করতে দেবে না। এই সরকার দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করে দিয়েছে। দেশে আর সুস্থ ধরার রাজনীতি নেই। এখন আছে প্রতিহিংসার রাজনীতি, সংঘাতের রাজনীতি।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ভবিষ্যৎ বলে দেবে এ সরকারের পরিণতি কী হবে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, স্বৈরাচারী সরকারের কী পরিণতি হয়। এ দেশের সরকারের বেলায় যে ভিন্নকিছু হবে- এটা কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় না।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি