নিষেধাজ্ঞা তুলে নিয়ে তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান দেওয়ার ঘোষণা ট্রাম্পের
বাংলাপ্রেস ডেস্ক: তুরস্কের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে আঙ্কারার কাছে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৭ জুলাই) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা এসব নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছি।’ তিনি আরও জানান, তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ নিয়েও আলোচনা হবে। খবর রয়টার্সের।
এর আগে ২০২০ সালে রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর যুক্তরাষ্ট্র ‘কাউন্টারিং আমেরিকাস অ্যাডভারসারিজ থ্রু স্যাংশনস অ্যাক্ট’ (ক্যাটসা)-এর আওতায় তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। একই সঙ্গে দেশটিকে এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচি থেকেও বাদ দেয়া হয়। তবে আঙ্কারা শুরু থেকেই এই সিদ্ধান্তকে অন্যায্য ও অবৈধ বলে দাবি করে আসছে।
এদিকে বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র জানিয়েছে, ট্রাম্প তুরস্কের কাছে এফ-৩৫ বিক্রির বিষয়ে ইতিবাচক অবস্থান নিয়েছেন। তবে এ ধরনের চুক্তি কার্যকর করতে যুক্তরাষ্ট্রের বিদ্যমান আইন এবং কংগ্রেসের অনুমোদনসংক্রান্ত কিছু বাধা এখনও রয়ে গেছে।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
হরমুজ প্রণালি না খুললে ইরানকে কঠোর জবাবের হুঁশিয়ারি ট্রাম্পের
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৭, বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান
সঙ্গীত একাডেমি