২৯ জুলাই ২০২৬

নিউ ইয়র্কে গণগুলিতে নিহত বাংলাদেশি গোয়েন্দা দিদারুল ইসলামের স্মরণসভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১১:০৩ পিএম
নিউ ইয়র্কে গণগুলিতে নিহত বাংলাদেশি গোয়েন্দা  দিদারুল ইসলামের স্মরণসভা

গোয়েন্দা কর্মকর্তা দিদারুল ইসলাম-এর মৃত্যুর প্রথম বার্ষিকী

মিনারা হেলেন: গত গ্রীষ্মে নিউ ইয়র্কের মিডটাউনে সংঘটিত ভয়াবহ গণগুলিতে নিহত এনওয়াইপিডির গোয়েন্দা কর্মকর্তা দিদারুল ইসলাম-এর মৃত্যুর প্রথম বার্ষিকীতে মঙ্গলবার ব্রঙ্কসে এক স্মরণসভায় তাঁকে শ্রদ্ধা জানান নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এবং পুলিশ কমিশনার জেসিকা টিশ।
ব্রঙ্কসের ৪৭তম প্রিসিঙ্কট স্টেশনহাউসের সামনে আয়োজিত অনুষ্ঠানে দিদারুল ইসলামের পরিবারের সদস্য, সহকর্মী পুলিশ সদস্য এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। তাঁর এক বছরেরও কম বয়সী ছেলে, স্ত্রী জামিলা, সন্তানরা এবং স্বজনদের উপস্থিতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
২০২৫ সালের ২৮ জুলাই মিডটাউনের ৩৪৫ পার্ক অ্যাভিনিউ ভবনে ২৭ বছর বয়সী শেন ডেভন তামুরা হামলা চালিয়ে এআর-১৫ ধরনের রাইফেল দিয়ে গুলি করে চারজনকে হত্যা করে এবং পরে আত্মহত্যা করে। সে সময় দিদারুল ইসলাম এনওয়াইপিডির অতিরিক্ত নিরাপত্তা দায়িত্বে ইউনিফর্ম পরিহিত অবস্থায় ভবনটিতে কর্মরত ছিলেন।
এই হামলায় আরও নিহত হন নিরাপত্তাকর্মী অ্যালান্ড এতিয়েন, রুডিন ম্যানেজমেন্ট-এর কর্মী জুলিয়া হাইম্যান এবং ব্ল্যাকস্টোন-এর নির্বাহী ওয়েসলি লেপ্যাটনার।
মেয়র মামদানি বলেন, দিদারুল ইসলাম ছুটির দিনেও অতিরিক্ত দায়িত্ব পালন করতেন, যাতে তিনি শুধু ব্রঙ্কসে থাকা নিজের পরিবারই নয়, বাংলাদেশে থাকা আত্মীয়-স্বজনদেরও আর্থিক সহায়তা করতে পারেন। তিনি বলেন, নিউ ইয়র্কবাসীর নিরাপত্তা নিশ্চিত করা তাঁর কাছে কখনোই বোঝা ছিল না, বরং এটি ছিল তাঁর জীবনযাপনের অংশ।
পুলিশ কমিশনার জেসিকা টিশ বলেন, দিদারুল ইসলাম ছিলেন একজন নিবেদিতপ্রাণ ও সম্মানিত কর্মকর্তা। ভবিষ্যৎ প্রজন্মের পুলিশ সদস্যরাও তাঁর নাম এবং তাঁর আত্মত্যাগের কথা স্মরণ করবে।
অনুষ্ঠানে দিদারুল ইসলামের ভগ্নিপতি ও এনওয়াইপিডি কর্মকর্তা কামরুল হাসান আবেগঘন বক্তব্যে বলেন, ইচ্ছে করে যদি আর একবার সময়ে ফিরে গিয়ে ভাইকে বিদায় জানাতে পারতাম। গত এক বছরে প্রতিটি পারিবারিক অনুষ্ঠানই অসম্পূর্ণ মনে হয়েছে। তাঁর শূন্যতা কোনোদিন পূরণ হবে না। আমরা প্রতিদিন তাঁকে ভীষণভাবে মিস করি।
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি, কানেকটিকাট


সঙ্গীত একাডেমি, কানেকটিকাট

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি