নিউ ইয়র্কে হত্যা-গুলি কমলেও ধর্ষণের ঘটনা বেড়েছে
নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ
নোমান সাবিত: নিউ ইয়র্ক সিটিতে চলতি বছরের প্রথমার্ধে হত্যা, গুলিবর্ষণ এবং অন্যান্য বড় ধরনের অপরাধ কমলেও ধর্ষণের ঘটনা বেড়েছে বলে জানিয়েছে এনওয়াইপিডি। ২১ জুন পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী, ধর্ষণের ঘটনা ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এনওয়াইপিডির মতে, যৌন সহিংসতার শিকার ব্যক্তিদের অভিযোগ জানাতে উৎসাহিত করা এবং ‘রেপ ইজ রেপ অ্যাক্ট’ কার্যকর হওয়ায় এই বৃদ্ধি দেখা যাচ্ছে।
২০২৪ সালের ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া নতুন আইনে ধর্ষণের সংজ্ঞা সম্প্রসারণ করা হয়েছে। আগে শুধু পুরুষাঙ্গের মাধ্যমে যোনিতে প্রবেশকে ধর্ষণ হিসেবে গণ্য করা হলেও এখন সম্মতি ছাড়া সংঘটিত অন্যান্য যৌন নির্যাতনও ধর্ষণের আওতায় পড়ছে।
নারী অধিকার সংগঠন উইমেন’স ইক্যুয়াল জাস্টিস-এর নির্বাহী পরিচালক জেন ম্যানিং বলেন, নতুন আইনের প্রভাব অবশ্যই বিবেচনায় নিতে হবে। তবে শুধু আইনের পরিবর্তনের কথা বললেই হবে না; যৌন অপরাধ তদন্তে স্পেশাল ভিকটিমস ইউনিটে আরও ২০০ থেকে ৩০০ জন তদন্তকারী নিয়োগ এবং ধর্ষণ প্রতিরোধে কার্যকর কৌশল প্রয়োজন।
তিনি এনওয়াইপিডির নতুন জেন্ডার-বেইজড ভায়োলেন্স পলিসি অ্যান্ড প্ল্যানিং বিভাগের সহকারী কমিশনার ক্যাথলিন বেয়ারের নিয়োগকে ইতিবাচক পদক্ষেপ বলে উল্লেখ করেন।
এদিকে ২৮ জুন পর্যন্ত এনওয়াইপিডির অপরাধ পরিসংখ্যান অনুযায়ী:
হত্যা ২৬ শতাংশ কমেছে (১৬০ থেকে ১১৯), ডাকাতি ১২ শতাংশ কমেছে, চুরি ১৬ শতাংশ কমেছে, গ্র্যান্ড লারসেনি ১০ শতাংশ কমেছে,
গাড়ি চুরি ৬ শতাংশ কমেছে, গুলিবিদ্ধের সংখ্যা ৩ শতাংশ কমে ৩৮৮ থেকে ৩৭৬-এ নেমেছে।
অন্যদিকে, ফেলনি অ্যাসল্ট বা গুরুতর হামলার ঘটনা ০.৩ শতাংশ বেড়েছে।
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আমরা ভালো মানুষ বলেই খামেনির দাফনের জন্য সাতদিন ছুটি দিয়েছি: ট্রাম্প
খামেনির শেষ শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা শুরু, তেহরানে জনসমুদ্র
নিউ ইয়র্কে গর্ভবতী স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
সঙ্গীত একাডেমি