২২ জুন ২০২৬

নিউ ইয়র্কের কংগ্রেস নির্বাচনে রাজনৈতিক প্রভাব দেখাতে চান মেয়র মামদানি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২১ জুন ২০২৬, ১০:৪১ পিএম
নিউ ইয়র্কের কংগ্রেস নির্বাচনে রাজনৈতিক প্রভাব দেখাতে চান মেয়র মামদানি

নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি

নোমান সাবিত: নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি দায়িত্ব গ্রহণের ছয় মাসেরও কম সময়ের মধ্যে নিউ ইয়র্কের কংগ্রেসনাল প্রতিনিধিদল পুনর্গঠনে নিজের রাজনৈতিক প্রভাব খাটানোর উদ্যোগ নিয়েছেন।
মঙ্গলবার অনুষ্ঠিতব্য নিউ ইয়র্কের হাউস প্রাইমারিকে সামনে রেখে মামদানি একাধিক প্রার্থীকে সমর্থন দিয়েছেন। এর মধ্যে রয়েছেন বর্তমান দুই ডেমোক্র্যাট কংগ্রেসম্যানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করা প্রগতিশীল প্রার্থীরাও। তার একটি সমর্থন আবার ওয়াশিংটনে তার প্রগতিশীল মিত্রদের সঙ্গেও মতপার্থক্যের সৃষ্টি করেছে।
বিশ্লেষকদের মতে, নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে ঐতিহাসিক উত্থানের পর এই প্রাইমারি মামদানি রাজনৈতিক প্রভাবের প্রথম বড় পরীক্ষা হতে যাচ্ছে।
নিউ ইয়র্কের ডেমোক্র্যাট কৌশলবিদ ট্রিপ ইয়াং বলেন, মেয়র হিসেবে তার জনপ্রিয়তা এখনও অটুট রয়েছে। তিনি ইচ্ছাকৃতভাবেই রাজনৈতিক ঝুঁকি নিচ্ছেন।
দায়িত্ব গ্রহণের পর মামদানি একাধিক রাজনৈতিক ও নীতিগত সাফল্য অর্জন করেছেন। তিনি নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল-এর সঙ্গে যৌথভাবে ৫০ লাখ ডলারের বেশি মূল্যের দ্বিতীয় বাড়ির মালিকদের ওপর ‘পিয়ে-আ-তেরে’ কর আরোপ এবং নিউ ইয়র্ক সিটিতে দুই বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে শিশুযত্ন কর্মসূচি সম্প্রসারণের মতো উদ্যোগ বাস্তবায়ন করেছেন।
সম্প্রতি নিউ ইয়র্ক নিক্স-এর এনবিএ চ্যাম্পিয়নশিপ জয়ের পরও মামদানি জনপ্রিয়তা বেড়েছে। দলের অন্যতম বড় সমর্থক হিসেবে নিজেকে তুলে ধরে তিনি সেই ইতিবাচক আবহকে তার প্রগতিশীল রাজনৈতিক এজেন্ডা এগিয়ে নিতে ব্যবহার করার চেষ্টা করছেন।
এনবিএ ফাইনালের প্রথম ম্যাচ জয়ের পর প্রচারিত এক বিজ্ঞাপনে মামদানিকে বাস্কেটবল হাতে তার সমর্থিত তিন প্রার্থী সাবেক সিটি কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার, কমিউনিটি সংগঠক দারিআলিজা আভিলা শেভালিয়ার এবং নিউইয়র্ক অ্যাসেম্বলি সদস্য ক্লেয়ার ভালদেজ-এর হাতে বল তুলে দিতে দেখা যায়।
ল্যান্ডার দুই মেয়াদে নির্বাচিত কংগ্রেসম্যান ড্যান গোল্ডম্যান-কে চ্যালেঞ্জ করছেন। অন্যদিকে, আভিলা শেভালিয়ার দীর্ঘদিনের কংগ্রেসম্যান আদ্রিয়ানো এস্পাইলাট-এর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ক্লেয়ার ভালদেজ অবসর নিতে যাওয়া কংগ্রেসওম্যান  নিডিয়া ভেলাজকুয়েজ-এর আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মামদানির আভিলা শেভালিয়ারকে সমর্থনের সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছে। কারণ, নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট প্রাইমারিতে জয়ের পর এসপাইয়াত মামদানিকে গুরুত্বপূর্ণ সমর্থন দিয়েছিলেন। রাজনৈতিক মহলে ধারণা ছিল, এর বিনিময়ে মামদানি এসপাইয়াতকে সমর্থন করবেন।
একজন নিউইয়র্কভিত্তিক ডেমোক্র্যাট কৌশলবিদ বলেন, এই সিদ্ধান্তের কারণে অনেকের কাছে তার প্রতি আস্থার মাত্রা কমে যেতে পারে।
তবে এসপাইয়াতের প্রচারণা শিবির মামদানির সমর্থনকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না। তাদের দাবি, এতে বরং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অতীত ও অবস্থান নিয়ে আরও বেশি আলোচনা শুরু হয়েছে।
এদিকে,মামদানি তার দীর্ঘদিনের প্রগতিশীল মিত্র নিদিয়া ভেলাসকেজের পছন্দের প্রার্থীকেও সমর্থন করেননি। ভেলাসকেজ যেখানে ব্রুকলিন বরো প্রেসিডেন্ট আন্তোনিও রেইনোসো-কে সমর্থন দিয়েছেন, সেখানে মামদানি সমর্থন দিয়েছেন ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকা (ডিএসএ) সমর্থিত ক্লেয়ার ভালদেজকে।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মামদানি খুব হিসাব করেই এসব নির্বাচনে হস্তক্ষেপ করছেন। তিনি এমন আসনগুলো বেছে নিচ্ছেন, যেখানে ফলাফল তার প্রশাসনিক এজেন্ডাকে সরাসরি প্রভাবিত করবে না। একই সঙ্গে তিনি গভর্নর হোকুল, হাউস সংখ্যালঘু নেতা হাকিম জেফ্রিস এবং অ্যাসেম্বলি স্পিকার কার্ল হেস্টি-এর মতো নেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখছেন।
অন্যদিকে, এস্টার ফুচস মনে করেন, মামদানির জন্য এই পদক্ষেপে লাভের চেয়ে ঝুঁকিই বেশি। কারণ, নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে তার রাজনৈতিক ভিত্তি আরও বিস্তৃত করা এখন জরুরি।
তবে ড্যান ল্যাম্ব মনে করেন, প্রাইমারি শেষ হলে সংশ্লিষ্ট নেতারা আবারও একসঙ্গে কাজ করবেন। তিনি বলেন,রাজনীতিবিদরা কখনো কিছু পুরোপুরি ভুলে যান না, তবে নির্বাচনের পর একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তাও তারা ভালোভাবেই বোঝেন।
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি