নিউ জার্সিতে বাংলাদেশি কাউন্সিলম্যানের শপথগ্রহণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে প্রসপেক্ট পার্ক সিটির ভারপ্রাপ্ত কাউন্সিলম্যান মনোনীত হয়েছেন মোহাম্মদ আবুল হোসেন সুরমান। সোমবার (২৬ অক্টোবর) তিনি শপথগ্রহণ করেছেন। তাকে শপথ পড়ান মেয়র টি. খাইরুল্লাহ। এ সময় সুরমানের পরিবারবর্গসহ, সিটির অন্যান্য কাউন্সিলম্যান, কাউন্সিলওমেনসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসীরা উপস্থিত ছিলেন।
শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পার্শ্ববর্তী প্যাটারসন সিটির ২ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত কাউন্সিলম্যান গিলমান চৌধুরী, সাবেক কাউন্সিলম্যান ও আগামী নির্বাচনে কাউন্সিলম্যান প্রার্থী বাংলাদেশী-বংশোদ্ভুত শাহীন খালিক, প্রসপেক্ট পার্ক সিটির বোর্ড অব এডুকেশনের কমিশনার নিয়াজ নাদিম, সিটি এডমিনিস্ট্রেটর ইন্তেসান চৌধুরী, প্যাটারসন সিটি কমিশনার ইমরান হোসাইন, মোসলেহ উদ্দীন, নর্থ জার্সি বিএনপির আহ্বায়ক সৈয়দ জুবায়ের আলী, নিউ জার্সি স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে বাবলু, মৌলভীবাজার বাংলাদেশি-আমেরিকান কাউন্সিলের সভাপতি মহসিন সেলিমসহ প্রবাসী বাংলাদেশী কমনিউটির নেতৃবৃন্দ।
বাংলাদেশের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কাঠাজুড়ি গ্রামের মরহুম আলাউদ্দীনের পূত্র সুরমান ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রে আসেন। বাংলাদেশে থাকা অবস্থায় তিনি ছিলেন ছাত্রদল রাজনগর কলেজ শাখার সভাপতি ও ছাত্রদল থানা শাখার সাধারণ সম্পাদক। যুক্তরাষ্ট্রে আসার পর থেকে মোহাম্মদ আবুল হোসেন সুরমান নিউজার্সী স্টেট বিএনপির সাবেক যুগ্ম সম্পাদকের দায়িত্বে দীর্ঘদিন ছিলেন।
উল্লেখ্য মোহাম্মদ আবুল হোসেন সুরমান প্রথম বাংলাদেশি হিসেবে প্রসপেক্ট পার্ক সিটির বোর্ড অব এডুকেশনের প্রেসিডন্ট পদে নির্বাচিত হয়ে আমেরিকার মুলধারার রাজনীতিতে প্রবেশ করেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি